শিরোনামঃ
করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ৩১-১২-২০২০ ০৮:২৪ পূর্বাহ্ন |
ঢাকা গুলশান থানায় কর্মরত সিরাজগঞ্জ জেলার বাঘবাটি গ্রামের সন্তান পুলিশের সাব-ইন্সপেক্টর কামরুল ইসলাম গতকাল বুধবার ৩০শে ডিসেম্বর ২০২০ইং তারিখে আনুমানিক রাত সাড়ে দশটার দিকে উত্তরা জসীম উদ্দিনে মোটরবাইক নিয়ে যাবার সময় বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া ভাবে চলা যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসারত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর। তরুন এই এস আইয়ের অকাল মৃত্যুতে বাংলাদেশ পুলিশ বাহিনী এবং তার নিজ জেলা সিরাজগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। তিনি বিবাহিত এবং তার একটি কন্যা সন্তান রয়েছে। এস আই কামরুল তার পরিবারের সাথে বাড্ডা শাহজাদপুরের বাড়া বাসায় বসবাস করতেন। এস আই কামরুল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সিরাজগঞ্জ সরকারী কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগ থেকে অনার্স ও মাষ্টার্ষ সম্পন্ন করেছেন।
ঘাতক যানবাহনটিকে পুলিশ এখনো সনাক্ত করতে পারেনি। তবে ঢাকা মেট্রো পলিটন পুলিশ, গুলশান থানা ও উত্তরা থানা ঘাতক যানবাহনটিকে ধরতে একযোগে কাজ চালিয়ে যাচ্ছে বলে যানা গেছে।
ঢাকায় আনুষ্টানিকতা শেষে এস আই কামরুল ইসলামের জন্মস্থান সিরাজগঞ্জে লাশ দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।
সিরাজগঞ্জ কন্ঠ পরিবারের পক্ষ থেকে রুহের মাগফিরাত এবং পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবার ধৈর্য্য ধারণ করার শক্তি কামনা করছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com