জনগণের কাঙ্খিত সেবা দোরগোড়ায় পৌঁছে দিবে কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ
২৪ এপ্রিল, ২০২৬ ০১:০৬ পূর্বাহ্ন

  

জনগণের কাঙ্খিত সেবা দোরগোড়ায় পৌঁছে দিবে কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
৩১-১২-২০২০ ১০:২৪ পূর্বাহ্ন
জনগণের কাঙ্খিত সেবা দোরগোড়ায় পৌঁছে দিবে কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ
উল্লাপাড়া প্রতিনিধিঃ জনগণের কাঙ্খিত নাগরিক সুবিধা পৌঁছে দিতে উল্লাপাড়া পৌরসভার একজন কাউন্সিলর হিসেবে বিগত দিনে নিরালস্য ভাবে পরিশ্রম করে গেছেন উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। তার নির্বাচনী এলাকা উল্লাপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের শ্যামলীপাড়া,খলিফাপাড়া,দক্ষিণ কান্দাপাড়া,গ্যাসলাইনপাড়া এবং বিলপাড়ায় বিগত দিনে সন্ত্রাস,মাদক,চাঁদাবাজ,ইভটিজিং এবং বাল্যবিবাহ নামক ভয়ানক অভিশাপ জনসাধারণ কে সাথে নিয়ে প্রতিরোধ করতে পেরেছেন বলে তিনি মনে করেন। উল্লাপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড জনগুরুত্বপূর্ণ এলাকা।এখানকার রাস্তাঘাট,স্ট্রেটলাইট,ড্রেনেজ ব্যবস্থা করণ এবং পরিস্কার পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তুলেছেন কাউন্সিল আবুল কালাম আজাদ। বয়স্ক,বিধবা,প্রতিবন্ধী এবং স্বামী পরিত্যক্তরা পেয়েছেন ভাতা কার্ড। পৌরসভার সকল সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে,বিগত দিনের অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে আবারও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে ডালিম প্রতীক নিয়ে নির্বাচন করেছে আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ আঃলীগের একজন নিবেদিত প্রাণ তিনি উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে ১৯৮৯ সালে ছাত্রলীগের রাজনীতি করেছেন। তার সাংগঠনিক সফলতায় পরবর্তী ১৯৯৬ সালে উল্লাপাড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বপালন করেন। ২০০৩ সালে উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক। এবং বর্তমানে উল্লাপাড়া উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হিসেবে শ্রমিকদের অধিকার আদায়ে বিপদ-আপদে পাশে থেকেছেন। আবুল কালাম আজাদ বারবার বিএনপি জামাতের লোকজনের হাতে বারবার নির্যাতিত হয়েছেন। ২০০৩ সালে তার কর্মস্থল শ্যামলীপাড়া আলহামরা বাস কাউন্টারে বিএনপি জামাতের লোকজন এসে হামলা,ভাংচুর চালায়, এবং আবুল কালাম আজাদ কে মারধর করে উল্টো তার নামে মিথ্যা মামলা করেন। সে মামলায় কারাভোগ করেছেন । এছাড়াও ২০১৩ সালে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের রাতে জামাত বিএনপির লোকজন তার মার্কেট কেয়া প্লাজা পুড়িয়ে দিয়েছিল। সেদিন এবং তার ছোট ভাই পৌর আঃলীগের সদস্য আব্দুস ছালাম কে মারধর করেছিলেন। মার্কেট পোড়ানোর ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতি পূরণ দিয়েছিল। আবুল কালামের স্ত্রী দেলোয়ারা বেগম উপজেলা মহিলা আঃলীগের যুগ্ম সম্পাদক, মেয়ে কামরুন্নাহার কেয়া সিরাজগঞ্জ সরকারি কলেজে লেখাপড়ার পাশাপাশি ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদিকা, ছেলে কামরুল হাসান দিগন্ত পৌর ছাত্রলীগের সদস্য এবং ছোটভাই মোবারক হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। ৪ নং ওয়ার্ডে উন্নয়নে জনসাধারণ কে কাউন্সিলর পদে ডালিম প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। আবুল কালাম আজাদ জানান এলাকার উন্নয়নের স্বার্থে এবং আঃলীগের নিবেদিত মানুষ হিসেবে সবার কাছে ভোট চাচ্ছি। জননেতা তানভীর ইমামের দিকনির্দেশনায় জনগণ কে সাথে নিয়ে কাজ করে যাবো৷ আগামী ১৬ জানুয়ারি উল্লাপাড়া পৌরসভায় ব্যালট পেপারে অনুষ্ঠিত হবে।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩১-১২-২০২০ ১০:২৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 551 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com