গুল্টা গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে কম্বল ও গোখাদ্য বিতরণ
২৪ এপ্রিল, ২০২৬ ০২:৩৪ পূর্বাহ্ন

  

গুল্টা গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে কম্বল ও গোখাদ্য বিতরণ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
৩০-১২-২০২০ ০৭:০৭ অপরাহ্ন
গুল্টা গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে কম্বল ও গোখাদ্য বিতরণ
রায়হান আলীঃ সিরাজগঞ্জের গুল্টা মাঝদক্ষিনা গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে কম্বল ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে গুল্টা মাঝদক্ষিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্র্যাক আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের ৩৫ সদস্য ও শীতার্ত মানুষের মাঝে কম্বল ও গোখাদ্য বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক গুল্টা শাখার আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির শাখা ব্যাবস্থাপক মোঃ বাহাউদ্দীন ফিরোজ,সিরাজগঞ্জ আঞ্চলিক অফিসের এস.টি.ও গোলাম জাহানুল,আসাদুল হাসান ,গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি মোছাঃ লায়লা আঞ্জুমান ,সাধারণ সম্পাদক রত্মা,ব্র্যাক গুল্টা শাখার আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম কর্মসূচি সংগঠক মোঃ আলী আক্কাস,মোঃ শরিফুল ইসলাম,মেরিন সুলতানা প্রমূখ। ব্র্যাক আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির গুল্টা শাখা ব্যবস্থাপক বাহাউদ্দীন ফিরোজ জানান ব্র্যাকের মাধ্যমে আমরা বিভিন্ন এলাকায় হতদরিদ্রদের জীবনযাত্রার মানোন্নয়নের স্বার্থে গরু,ছাগল,গবাদিপশু এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। এছাড়াও আমরা ব্র্যাকের মাধ্যমে বিভিন্ন দূর্যোগের সময় খাদ্য এবং অর্থ সহায়তা প্রদান করে থাকি। এসময় এস.টি.ও মোঃ গোলাম জাহানুল এ ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য কমিটির সকল সদস্য কে ধন্যবাদ জানান।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩০-১২-২০২০ ০৭:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 307 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com