শাহজাদপুরে সাংবাদিক মিলন মাহফুজের মাতৃবিয়োগ
২৪ এপ্রিল, ২০২৬ ০৩:২৩ অপরাহ্ন

  

শাহজাদপুরে সাংবাদিক মিলন মাহফুজের মাতৃবিয়োগ

দিলীপ গৌর
৩০-১২-২০২০ ০৫:৫৫ অপরাহ্ন
শাহজাদপুরে সাংবাদিক মিলন মাহফুজের মাতৃবিয়োগ

শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর প্রেস ক্লাবের সদস্য জয়যাত্রা টেলিভিশন ও দৈনিক সকালের সময় পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি মিলন মাহফুজের মাতা ডায়া নিবাসী মনোয়ারা বেগম (৬০) গতকাল ২৯ ডিসেম্বর মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ ৩০ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া কবরস্থান সংলগ্ন স্থানে মরহুমার নামাজে যানাজা শেষে ডায়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, সাংবাদিক মিলন মাহফুজের মাতা মনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশপূর্বক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু, সাধারন সম্পাদক শফিকুজ্জামান শফিসহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।


দিলীপ গৌর ৩০-১২-২০২০ ০৫:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 321 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com