শিরোনামঃ
আব্দুল জলিল ৩০-১২-২০২০ ০৪:৩৪ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ। দুই বছর আগের জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে ক্ষমতাসীন দল ‘গণতন্ত্রের বিজয়’ দিবস হিসেবে পালন করছে। দিবসটি উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আ.লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মিরা র্যালী ও আলোচনা সভা করেছে। বুধবার দুপুরে এই র্যালী কাজিপুর উপজেলা সদর থেকে চৌরাস্তা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও আ.লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, নব নির্বাচিত পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, যুবলীগ সম্পাদক আলী আসলাম, সদর ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আলম প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com