শিরোনামঃ
করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ৩০-১২-২০২০ ০১:১২ অপরাহ্ন |
গতকাল মঙ্গলবার ২৯শে ডিসেম্বর ২০২০ইং তারিখ রাত ৮.৩০মিনিটে কামারখন্দ উপজেলার বাঁশবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো তৃতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা চুড়ান্ত পর্বের খেলা। প্রায় ১মাস ধরে শুরু হওয়া এই প্রতিযোগিতায় মোট ৮টি দল নিয়ে সর্বশেষ দুটি দল ফাইনালে উত্তীর্ণ হয়। বেলকুচি উপজেলার তাঁতসমৃদ্ধ গ্রাম তামাই মাঠ পাড়া ও তামাই দক্ষিণ পাড়া ফাইনালে একে অপরের মুখোমুখি হয় এবং দূর্দান্ত উত্তেজনার মধ্যে দিয়ে তামাই দক্ষিণপাড়া চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করে। বাঁশবাড়ীয়া তরুণ যুবসমাজ নাম সংগঠনটি বিগত তিন বছর ধরে শীতকালে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করে আসছে।
রাতেই বিজয়ী এবং পরাজিত দলের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন অত্র গ্রামের সন্তান আমিরুল ইসলাম। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, শীতকালে শীতের আমেজ কাটিয়ে সবার মাঝে উষ্ণতা ছড়াতেই এই আয়োজন এবং সবার সার্বিক সহযোগিতা পেলে ভবিষ্যতে এই আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দাওয়াত গ্রহণ করেছিলেন কামারখন্দ উপজেলার চেয়ারম্যান জনাব শহীদুল্লাহ সবুজ তবে ব্যস্ততার কারণে তিনি উপস্থিত হতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com