কাজিপুরে মোহাম্মদ নাসিম স্মৃতি নক আউট ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
২৭ এপ্রিল, ২০২৬ ১২:২৫ অপরাহ্ন

  

কাজিপুরে মোহাম্মদ নাসিম স্মৃতি নক আউট ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

আব্দুল জলিল
৩০-১২-২০২০ ১০:১৬ পূর্বাহ্ন
কাজিপুরে মোহাম্মদ নাসিম স্মৃতি নক আউট ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ  কাজিপুরের সোনামুখী ইউনিয়নের পাঁচগাছিতে মোহাম্মদ নাসিম স্মৃতি নক আউট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রাতে মোহাম্মদ নাসিম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে এই খেলার উদ্বোধন করেন সোনামুখী ইউনিয়ন আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ফরিদুল ইসলাম বাবু।

এসময়  উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসিম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়, পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মাহফুজুর রহমান মান্নান, সহ সভাপতি ও সরকারি বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক  শফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক  সালেহ জামান বুলবুল, সোনামুখী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম,  মামুনুর রশীদ  সহকারী শিক্ষক সোহেল রানা,  প্রধান শিক্ষক, মোহাম্মদ নাসিম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ফরিদুল ইসলাম বাবু বলেন, ‘ সুষ্ঠু সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা শরীর যেমন গঠন করে তেমনি যুব সমাজকে বিপথগামী হওয়ার হাত থেকে রক্ষা করে। তািই বেশি করে খেলাধুলায় যুব সমাজকে সহযোগিতা করা দরকার। এতে করে জাতি অনেকদূর এগিয়ে যাবে।’


আব্দুল জলিল ৩০-১২-২০২০ ১০:১৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 268 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com