প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাড়াশে সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণ
০৭ মে, ২০২৬ ০২:৫৯ অপরাহ্ন

  

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাড়াশে সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
৩০-১২-২০২০ ১০:১৬ পূর্বাহ্ন
প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাড়াশে সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণ

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি নিষেধ অমান্য আবারো সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করছেন প্রভাবশালী একটি পরিবার। 

উপজেলার মাধাইনগর ইউনিয়নের বলভা গ্রামে রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করছেন আরশেদ আলী সরকারের ছেলে প্রভাবশালী আবু সাইদ সরকার।

এর আগে একটি লিখিত অভিযোগ সরকারি বিভিন্ন দপ্তরে দায়ের করেছেন ওই গ্রামে আমিনুল ইসলাম, সেলিম আহমেদ, ছলিম উদ্দিন ও তাহের আলীসহ অর্ধশতাধিক গ্রামবাসী। 

অভিযোগের ভিত্তিতে অক্টোবর মাসে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: ওবায়দুল্লাহ গিয়ে কাজ বন্ধ করে দেন। সেই নিষেধ অমান্য করে আবারো শনিবার থেকে বাড়ি নির্মাণ শুরু করছে প্রভাবশালী আবু সাইদ সরকার।

সরজমিনে মঙ্গলবার সকালে গিয়ে দেখা যায়, বলভা দক্ষিণপাড়ায় মসজিদের পাশ দিয়ে বলভা মৌজায় ১নং খতিয়ানভুক্ত ৩২৪ হতে ৩৩১ দাগ পর্যন্ত দাগের মাঝখানে ৩২৬ দাগ সংলগ্ন হালটের দক্ষিনপাশে ৩২২ দাগের বসতি ওই গ্রামের মৃত. আরশেদ আলীর ছেলে আবু সাইদ রাস্তার প্রায় ৪শতক জায়গা দখল করে শত বছরের পুরনো একটি সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) নোটিশ পাওয়ার পরও সরকারি রাস্তা দখল করে গড়ে তোলা পাকা বাড়ি সরিয়ে নেয়া হয়নি। উপরন্তু দখলকারীরা দখলকৃত রাস্তার জায়গা কোনক্রমেই ছাড়বে না বলে জানিয়ে দিয়েছেন। 

অভিযোগকারী আমিনুল ইসলাম, সেলিম আহমেদ, ছলিম উদ্দিন ও তাহের আলীসহ অর্ধশতাধিক গ্রামবাসী জানান, গ্রামের কৃষকরা সরকারি রাস্তটি ব্যবহার করে গ্রাম সংলগ্ন ফসলি জমি থেকে খুব সহজে ফসলাদি খুব সহজে বহন করতে পারতেন। অথচ গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে আবু সাইদ রাস্তার প্রায় ৪শতক জায়গা দখল করে বাড়িঘর নির্মাণ করেছেন। প্রশসানের বিধি নিষিধেদের তোয়ক্কা না করে আবারো বাড়ি নির্মাণ করছেন কিভাবে আমাদের প্রশ্ন। আবু সাইদের ক্ষমতার উৎস কোথায়? 

অভিযুক্ত আবু সাইদ বলেন, সরকারি রাস্তার প্রায় ৪শতক জায়গা দখল করেছি সত্য। কিন্ত তার বদলে আমার বাড়ির পাশে দিয়ে চলাচলের রাস্তা ছেড়ে দিয়েছি। 

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবাউল করিম জানান, অবৈধভাবে সরকারি রাস্তা দখলদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ৩০-১২-২০২০ ১০:১৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 408 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com