কাজিপুর পৌর সভায় লড়ছেন ৩৩ কাউন্সিলর
২৪ এপ্রিল, ২০২৬ ০১:৪২ পূর্বাহ্ন

  

কাজিপুর পৌর সভায় লড়ছেন ৩৩ কাউন্সিলর

আব্দুল জলিল
৩০-১২-২০২০ ০৯:৫৫ পূর্বাহ্ন
কাজিপুর পৌর সভায় লড়ছেন ৩৩ কাউন্সিলর

স্টাফ রিপোর্টারঃ  বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি।  নির্বাচনে মেয়রপদে  নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া মহিলা কাউন্সিলর পদে সংরক্ষিত মহিলা আসনে (৭,৮ ও ৯) নং ওয়ার্ডের একজনের মনোনয়র বাতিল হওয়ায় মনোয়ারা খাতুন  নির্বাচিত হয়েছেন। সাধারণ কাউন্সিলর পদে ৮নং ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করলে সেখানে আল ফাইদ মঞ্জুর সোহেল নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার ২৯ ডিসেম্বর প্রার্থিতা প্রতাহারের শেষ দিন বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুল হক এ তথ্য নিশ্চিত করেন।

 বর্তমানে কাজিপুর পৌরসভা নির্বাচনে সংরক্ষিত দুটি মহিলা আসনে (১, ২ ও ৩) নং ওয়ার্ডে এবং (৪, ৫ ও ৬নং) ওয়ার্ডে মোট ০৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ০৮টি ওয়ার্ডে ২৪ জন সহ মোট ৩৩ জন প্রার্থী ভোটের মাঠে লড়বেন।


আব্দুল জলিল ৩০-১২-২০২০ ০৯:৫৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 361 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com