উল্লাপাড়ায় মেয়র পদে ৪ জন ১ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৯-১২-২০২০ ১০:১০ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় মেয়র পদে ৪ জন ১ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাহার চেয়ে আবেদন করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক স্বতন্ত্র প্রার্থী মীর আরিফুল ইসলাম উজ্জ্বল ।
পৌর মেয়র নির্বাচনে চূড়ান্তভাবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এস এম নজরুল ইসলাম, বিএনপির প্রার্থী আজাদ হোসেন, বিএনপির বিদ্রোহী প্রার্থী এম বেলাল হোসেন ও পৌর আঃলীগের সাবেক সদস্য আরিফ বিন হাবিব।
উল্লাপাড়া উপজেলা রিটার্নিং কর্মকর্তা মাসুদ রানা ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, মেয়র প্রার্থী উজ্জ্বল নিজে সিরাজগঞ্জ জেলা রিটানিং কর্মকর্তা মোঃ আবুল হোসেনের কাছে গিয়ে,মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়াও উল্লাপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল আলিম, ৩নং ওয়ার্ডের মোঃ পারভেজ, ৫নং ওয়ার্ডের বাবলু কুমার ভৌমিক ও জাকির হোসেন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রাজিনা খাতুন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। রিটার্নিং কর্মকর্তা আবেদন মঞ্জুর করেছে।
উল্লেখ্য আগামী বছর ১৬ জানুয়ারী উল্লাপাড়া পৌরসভা নির্বাচন ব্যালট পেপারে অনুষ্ঠিত হবে
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৯-১২-২০২০ ১০:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 776 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ