শিরোনামঃ
দিলীপ গৌর ২৯-১২-২০২০ ০৭:০৭ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: অবিশ্বাস্য হলেও সত্য যে, শাহজাদপুর পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর বাবা-মাসহ স্ব-পরিবারে ভোট দিলেন নৌকা প্রতীকে। বিএনপি প্রার্থী মাহমুদুল হাসান সজল বিএনপি দলীয় সমর্থক এবং গত সোমবার অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করলেও তার পরিবারের সদস্যরা ভোট দিয়েছে নৌকা প্রতীকে।
জানা গেছে, সজলের বাবা আব্দুল হামিদ উপজেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা। তিনি উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পদসহ দীর্ঘদিন কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেছেন। সজলের গর্ভধারিনী মা ফাওজিয়া বেগম বর্তমানে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি। তার বড় ভাই মাসুদুর রহমান মাসুদ শাহজাদপুর পৌর যুবলীগের আহবায়ক।
এক কথায়, তার পরিবার আওয়ামীলীগেরই সমর্থক পরিবার। আওয়ামীলীগের দুর্দিনেরও বিভিন্ন সময়ে এই পরিবার থেকে আওয়ামীলীগকে সকল প্রকার সহযোগিতা করা হয়েছে। তার বাবা আব্দুল হামিদের দান করা জায়গায়ই বর্তমান শাহজাদপুর বঙ্গবন্ধু মহিলা কলেজ প্রতিষ্ঠিত করা হয়েছে। সেই পরিবার থেকে সজল বিএনপি’র সমর্থক হয়ে গড়ে ওঠা এবং সর্বশেষ শাহজাদপুর পৌর নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করায় গোটা শাহজাদপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com