শিরোনামঃ
আব্দুল জলিল ২৯-১২-২০২০ ০৪:৫৪ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টার ঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রকাশিত শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল চেয়ে আবেদন করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির চারজন সদস্য। মঙ্গলবার( ২৯ ডিসেম্বর) দুপুরে ওই চার সদস্য কাজিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত আবেদন করেন। তারা আবেদনে উল্লেখ করেছেন, খাসরাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক ও সভাপতি মোজাম্মেল হক নিয়োগ বাণিজ্য করার উদ্দেশ্যে পরিচালনা কমিটির সদস্যদের পূর্ণাঙ্গ সভা না করে মনগড়া রেজুলেশন করে গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিষয়টি জানাজানি হলে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আছের আলী, তোতা সরকার, ছিদ্দিক হোসেন ও গোলাম রব্বানী ওই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল চেয়ে আবেদন করেন। তারা আরও উল্লেখ করেন, বেতন ভাতা উত্তোলন ও বিদ্যালয়ের খরচের বিল উত্তোলনের কথা বলে ওই প্রধান শিক্ষক নিয়োগ রেজুলেশনে কয়েকজন সদস্যের স্বাক্ষর নিয়েছেন যা নিয়োগ নীতিমালার পরিপন্থী।
কাজিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক রফিকুল ইসলাম এ সংক্রান্ত দরখাস্ত পাবার কথা স্বীকার করে জানান, মাধ্যমিক শিক্ষা অফিসার ম্যাডাম ঢাকায় আছেন। উনার ফাইলে দরখাস্ত রাখা আছে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক জানান, ‘ বিধি মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই সদস্যগণ আগে থেকেই আমার বিরোধিতা করে আসছে।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com