বেলকুচি ওসি'র হস্তক্ষেপে পরিবারে ঠাঁই পেল শতবর্ষী বৃদ্ধ
২৪ এপ্রিল, ২০২৬ ১২:১২ অপরাহ্ন

  

বেলকুচি ওসি'র হস্তক্ষেপে পরিবারে ঠাঁই পেল শতবর্ষী বৃদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৯-১২-২০২০ ০৮:২৭ অপরাহ্ন
বেলকুচি ওসি'র হস্তক্ষেপে পরিবারে ঠাঁই পেল শতবর্ষী বৃদ্ধ
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে ছেলেরা ঠিকমত ভরনপোষণ করে না এমন অভিযোগ নিয়ে থানায় আসেন ১০৬ বছরে বৃদ্ধ মোকবুল হোসেন মন্ডল। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে তিনি বেলকুচি থানায় এসে তার পরিবারের লোকজনের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেন। বিষয়টি সম্পর্কে থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা অবহিত হওয়ার পর তাৎক্ষনিক পদক্ষেপ হিসাবে পুলিশ সদস্য পাঠান ঐ বৃদ্ধের বাড়িতে। পরে খবর দেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেনকে। পরে পরিবারের লোকজন ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের উপস্থিতিতে মোকবুল হোসেন মন্ডলকে তার পরিবারের লোকজনের নিকট বুঝিয়ে দেন ওসি গোলাম মোস্তফা। এতে নতুন করে পরিবারের মাঝে ঠায় পায় বৃদ্ধ মোকবুল হোসেন মন্ডল। স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ মোকবুল হোসেন মন্ডল বেলকুচি পৌর এলাকার শেরনগর গ্রামের মৃত আখের উদ্দিন মন্ডলের ছেলে। তার আলহাজ্ব ও নূর ইসলাম নামের দুটি সন্তান রয়েছে। এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা এই প্রতিবেদককে বলেন, বৃদ্ধ মোকবুল হোসেন থানায় এসে যখন আমাকে তার পরিবারের মাঝে তার অবস্থান সম্পর্কে বিস্তারিত বলেন, শুনে আমার খুব খারাপ লেগেছে। আমি সাথে সাথে পুলিশ বাহিনীর সদস্যদের দিয়ে তার ছেলে, নাতী ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলকে থানায় ঢেকে নিয়ে আসি। আর পরিবারের লোকজনদের বুঝিয়ে বৃদ্ধের ভরনপোষণের বিষয়টি নিশ্চিত করে কাউন্সিলরের উপস্থিতিতে পরিবারের কাছে তাকে হস্তান্তর করি।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৯-১২-২০২০ ০৮:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 510 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com