শিরোনামঃ
করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৯-১২-২০২০ ১২:৩১ অপরাহ্ন |
গতকাল সোমবার ২৮শে ডিসেম্বর ২০২০ইং তারিখে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত ১০ম আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০২০। ২০২০ এর ১ জানুয়ারি থেকে-২০২০ এর ২৬ ডিসেম্বর পর্যন্ত আরটিভিতে প্রচারিত নাটক-সিরিয়াল এর ১৮টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের হাতে তুলে দেয়া হয় অ্যাওয়ার্ড।
ধারাবাহিকতার শীর্ষে থেকে বরাবরের মত আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০২০ গ্রহণ করলেন সিরাজগঞ্জের সন্তান অভিনেতা জাহিদ হাসান। ধারাবাহিক নাটকের ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কেন্দ্রীয় চরিত্র পুরুষ যৌথভাবে অভিনেতা জাহিদ হাসান ও নিলয় আলমগীর এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এছাড়া শ্রেষ্ঠ রচয়িতা মাসুদ সেজান, শ্রেষ্ঠ পরিচালক মাসুদ সেজান, শ্রেষ্ঠ কেন্দ্রীয় চরিত্র নারী সালহা খানম নাদিয়া, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র পুরুষ মতিউর রহমান, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র নারী শামীমা নাজনীন।
অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য কিংবদন্তি অভিনেতা মামুনুর রশীদকে আজীবন সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেন সাদিয়া ইসলাম মৌ, তমা মির্জা, আঁচল, দীঘি, নুসরাত ফারিয়া, মেহজাবিন চৌধুরী, তানজিন তিশা প্রমুখ। এছাড়া রিয়েলিটি শো “বাংলার গায়েন”এর টপ ১৮ জন শিল্পীর কণ্ঠে ছিল কোরাস পরিবেশনা।
শাহরিয়ার ইসলামের প্রযোজনায় অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন অভিনেতা তৌসিফ মাহবুব এবং মারিয়া নূর।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com