বেলকুচিতে বন্যায় ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর সুরক্ষা অবহিত করণ সভা অনুষ্ঠিত (ভিডিও সহ) জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে ব্র্যাক হিউম্যানেটেরিয়ান প্রোগ্রামের অধীনে বন্যায় ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর সুরক্ষা, মর্যাদা ও সহনশীলতা বিনির্মানে মানবিক সহায়তা প্রকল্প-২ এর অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে এবং ব্র্যাকের প্রজেক্ট ম্যানেজার কামরুল হাসান জিলানীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ রইস উদ্দিন। সিরাজগঞ্জে বেলকুচি উপজেলার বড়ধুল ও রাজাপুর ইউনিয়ন সহ দেশের ২ উপজেলার ৭ টি ইউনিয়নে ২০২০ সালের বন্যায় ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের স্বার্থে জীবিকায়ন সহায়তা, কাজের বিনিময়ে টাকা, স্যানিটেশন ও পয়ঃনিষ্কাশন এবং কৃষি সহায়তা প্রদানের লক্ষ্যে প্রকল্পটির উপস্থাপন করেন হেড অব প্রোগ্রামের আব্দুল মালেক খাঁন।
এসময় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডাঃ হিরা মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গোলাম রেজা, উপজেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, বড়ধুল ইউপি চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা ও রাজাপুর ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ প্রমুখ।
উল্লেখ্য সভাপতি সমাপনী বক্তব্যে বলেন ব্র্যাক বিশ্বের সবচেয়ে বড় বেসরকারী উন্নয়ন সংস্থা হিসেবে কাজ করছে। তিনি প্রকল্পটি বেলকুচি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদকে সম্পৃক্ত করে তাদের সহযোগিতা নিয়ে কাজ করতে হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৯-১২-২০২০ ০৮:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 370 বার দেখা হয়েছে।