সিরাজগঞ্জে ডিবির হাতে ৫শ পিছ ইয়াবাসহ একাধিক মামলার ২ জন আটক
০৭ মে, ২০২৬ ০২:৫৫ অপরাহ্ন

  

সিরাজগঞ্জে ডিবির হাতে ৫শ পিছ ইয়াবাসহ একাধিক মামলার ২ জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৮-১২-২০২০ ০৫:৫৬ অপরাহ্ন
সিরাজগঞ্জে ডিবির হাতে ৫শ পিছ ইয়াবাসহ একাধিক মামলার ২ জন আটক
জহুরুল ইসলাম:  সিরাজগঞ্জের সয়দাবাদ-বেলকুচি রোডের সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ৫শ পিছ ইয়াবাসহ একাধিক মামলার দুই আসামীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  সোমবার (২৭ ডিসেম্বর) রাতে সদর উপজেলার সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের এলাকা থেকে আব্দৃল বারেক (৩৯) ও দেলোয়ার হোসেন (৩৬) কে আটক করে। আটকের সময় তাদের শরীর তল্লাশি করে ৫শ পিছ ইয়াবা উদ্ধার করে। আটককৃত আব্দুল বারেক বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ও দেলোয়ার হোসেন একই উপজেলার দৌলতপুর ইউনিয়নের তেয়াশিয়া গ্রামের মৃত গোলজার প্রামানিকের ছেলে। জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক এই প্রতিবেদককে জানান, গোপন সংবাদের বিত্তিত্বে সোমবার রাতে সয়দাবাদ-বেলকুচি রোডের সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে বারেক ও দেলোয়ারকে আটক করা হয়। আটকের সময় তার শরীর তল্লাশী করে ৫শ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় বারেকের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি খুনসহ ১২ টি মামলা রয়েছে এর মধ্যে ৮ টি মামলায় ওয়ারেন্ট হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৮-১২-২০২০ ০৫:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 899 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com