শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৮-১২-২০২০ ০৫:৫০ অপরাহ্ন |
সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় ৭ টি ইউনিয়নের ৬৬ জন কর্মরত গ্রাম পুলিশের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (২৮ডিসেম্বর) থেকে বুধবার পর্যন্ত সকাল ১০ টা থেকে দিনব্যাপী ৩ দিন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন চৌহালী উপজেলা সহকারি কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহিদ-আল-হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মোহাম্মদ মজনু মিয়া, উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ সোহেল রানা ও সমাজ সেবা অফিসার মমিনুল ইসলাম। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাম পুলিশদের মাঝে সনদ বিতরণ করা হবে বলে জানিয়েছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com