উল্লাপাড়ার চালা গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে কম্বল বিতরণ
২৪ এপ্রিল, ২০২৬ ০৪:০৩ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ার চালা গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে কম্বল বিতরণ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৮-১২-২০২০ ০৫:৫৬ অপরাহ্ন
উল্লাপাড়ার চালা গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে কম্বল বিতরণ
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চালা গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার চালা বাজারে এই এলাকার ব্র্যাক আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের ১৬০ সদস্য ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক উল্লাপাড়া শাখার আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির শাখা ব্যাবস্থাপক জাহাঙ্গীর আলম,সিরাজগঞ্জ আঞ্চলিক অফিসের এস.টি.ও গোলাম জাহানুল ,গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি হানিফ উদ্দিন,সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,সহ-সভাপতি মুক্তাহার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া হোসেন,প্রভাষক কায়েস ,তাজ উদ্দিন আহমেদ, মহিলা ইউপি সদস্য রাশিদা বেগম,সাদিয়া আফরিন,কমিটির উপদেষ্টা সানোয়ার হোসেন,ব্র্যাক উল্লাপাড়া শাখার আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম কর্মসূচি সংগঠক আব্দুল হামিদ, মেসবাউল হক, অমিত সাহা,জিয়াউর রহমান, শামিমা আক্তার প্রমূখ। ব্র্যাক আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির উল্লাপাড়া শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম জানান ব্র্যাকের মাধ্যমে আমরা বিভিন্ন এলাকায় হতদরিদ্রদের জীবনযাত্রার মানোন্নয়নের স্বার্থে গরু,ছাগল,গবাদিপশু এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। এছাড়াও ব্র্যাকের মাধ্যমে বিভিন্ন দূর্যোগের সময় খাদ্য এবং অর্থ সহায়তা প্রদান করা হয়। এসময় এস.টি.ও মোঃ গোলাম জাহানুল এ ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য কমিটির সকল সদস্য কে ধন্যবাদ জানান।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৮-১২-২০২০ ০৫:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 476 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com