তাড়াশে খড়ের পালায় আগুন
০৭ মে, ২০২৬ ০২:৫৫ অপরাহ্ন

  

তাড়াশে খড়ের পালায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৮-১২-২০২০ ০৩:৪৮ অপরাহ্ন
তাড়াশে খড়ের পালায় আগুন

আশরাফুল ইসলাম রনি:

সিরাজগঞ্জের তাড়াশে এক কৃষকের তিনটি খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে দুর্বৃত্তরা। রোববার রাতে তাড়াশ পৌর এলাকার আসান বাড়ি গ্রামের গৃহস্থ আব্দুস ছাত্তারের বাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। 
এতে সব খড় পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। ঐ ক্ষতিগ্রস্থ গৃহস্থের আকুতি “ ১৩টি গরু কি খেয়ে বাঁচবে, বিক্রি করে দেওয়া ছাড়া কোনো উপায় নাই। ” 
আব্দুস ছাত্তারের ছেলে কৃষক সাহালম বলেন, চারদিকে গো-খাদ্যে সংকট চরমে। কদিন আগে ৪৬ হাজার টাকার খড় কিনেছি। দুর্বৃত্তের আগুনে কেনা খড়ের সাথে বাড়ির খড়ও পুড়ে গেছে। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরেই এহেন কান্ড ঘটিয়েছে।  
এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৮-১২-২০২০ ০৩:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 437 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com