বেলকুচিতে দূর্বৃত্তের হামলায় সাবেক মন্ত্রীর ছেলে-নাতী সহ ৩ আহত
০৭ মে, ২০২৬ ০৪:২৮ অপরাহ্ন

  

বেলকুচিতে দূর্বৃত্তের হামলায় সাবেক মন্ত্রীর ছেলে-নাতী সহ ৩ আহত

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৭-১২-২০২০ ০৮:১১ অপরাহ্ন
বেলকুচিতে দূর্বৃত্তের হামলায় সাবেক মন্ত্রীর ছেলে-নাতী সহ ৩ আহত
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে দূর্বৃত্তের হামলায় সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসের বড় ছেলে টুকু বিশ্বাস ও নাতী রেদোয়ান বিশ্বাস সহ ৩ জন আহত হয়েছে। রবিবার (২৭ ডিসেম্বর) বিকালে বেলকুচি পৌর এলাকার বেড়াখারয়া গ্রামের (নুরুল হুদার) পুকুর পাড়ে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের বড় ছেলে টুকু বিশ্বাস ও তার ছেলে রেদোয়ান বিশ্বাস এবং টুকু বিশ্বাসের স্যালক সোহাগ রাস্তা দিয়ে মটর বাইক নিয়ে যাচ্ছিলেন। তারা বেড়াখারুয়া গ্রামের নুরুল হুদার পুকুর পাড়ে আসলে কয়েকজন দূর্বৃত্তরা তাদের উপর অতর্কিত হামলা চালায় । এতে টুকু বিশ্বাস, রেদোয়ান বিশ্বাস ও সোহাগ আহত হয়। পারিবারিক সূত্র জানায়, আহতরা বর্তমানে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। বেলকুচি থানা পুলিশের উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, আমরা হামলা খবর পেয়ে ঘটনাস্থলে আছি। এসে জানতে পারি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিক্যালে পাঠানো হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৭-১২-২০২০ ০৮:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1606 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com