বেলকুচিতে জনসচেতনতায় "ক্যারাভান রোড শো" উদ্বোধন
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৭-১২-২০২০ ০৫:০০ অপরাহ্ন
|
|
বেলকুচিতে জনসচেতনতায় "ক্যারাভান রোড শো" উদ্বোধন
জহুরুল ইসলাম:
মুজিব বর্ষে কেভিড-১৯ এর স্বাস্থ্য বিধি অনুসরণ করে সিরাজগঞ্জের বেলকুচিতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে "ক্যারাভান রোড শো" এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৭ ডিসেম্বর) বিকালে বেলকুচি উপজেলা পরিষদ চত্ত্বরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্য মন্ত্রণানয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতার এই ক্যারাভান রোড শো'র উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া আক্তার মৌসুমী, সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন শীষ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুল মতিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কেভিড-১৯ সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে প্রামান্যচিত্র দেখানো হয় ও বিনামূল্যে মাস্ক এবং স্বাস্থ্য নির্দেশিকা বিতরণ করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৭-১২-২০২০ ০৫:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 333 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ