কেন্দ্রীয় যুবলীগের সদস্য কামরুল ইসলাম সজীবকে বেলকুচিতে সংবর্ধনা (ভিডিও সহ) জহুরুল ইসলাম:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুল ইসলাম সজীবকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ও বড়ধুল ইউনিয়নের সকল জন সাধারণ সংবর্ধনা দিয়েছেন।
২৬ ডিসেম্বর (শনিবার) বিকালে কেন্দ্রীয় যুবলীগের সদস্য কামরুল ইসলাম সজীব ঢাকা থেকে বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম পাড়ে পৌছালে উপজেলার বিভিন্ন নেতা কর্মীরা প্রায় ৩শত মোটর সাইকেল যোগে গিয়ে ফুলের শুভেচ্ছাসহ সংবর্ধনার প্রদান করেন। তারপর নিজ এলাকায় বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নে ক্ষিদ্র চাপড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বড়ধুল ইউনিয়নের সর্বস্তরে জনসাধারনের উদ্যোগে সংবর্ধনার প্রদানের আয়োজন করা হয়।
এ সময় সময় উপস্থিত ছিলেন, সাবেক মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী, সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহমান পিপি, সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের উদ্দিন মোল্লা, বনানী থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম আজম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সেলিম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি গোপাল চন্দ্র প্রামানিক, সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ, যুবলীগ নেতা ইসমাইল শেখ, ইউ,পি সদস্য রেজাউল করিমসহ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুল ইসলাম সজীব বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আমাকে সদস্য নির্বাচিত করায় গণতন্ত্রের মানস কন্যা, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শাম্স পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মঈনুল হোসেন খান নিখিলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানায়।
এর পর অসহায় শীর্তাতদের মাঝে কামরুল ইসলাম সজীবের নিজস্ব অর্থায়নে ২শতাধিক কম্বল বিতরণ করেন।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৭-১২-২০২০ ০৫:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 643 বার দেখা হয়েছে।