বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার ২০২০ গ্রহণ করলেন সিরাজগঞ্জের জুলফিকার মতিন
১৮ এপ্রিল, ২০২৬ ০৩:৪৭ পূর্বাহ্ন

  

বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার ২০২০ গ্রহণ করলেন সিরাজগঞ্জের জুলফিকার মতিন

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
২৭-১২-২০২০ ০৩:৫৫ অপরাহ্ন
বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার ২০২০ গ্রহণ করলেন সিরাজগঞ্জের জুলফিকার মতিন

গতকাল ২৬শে ডিসেম্বর ২০২০ইং তারিখে বাংলা একাডেমির প্রাঙ্গনে অনুষ্ঠিত বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৩তম বার্ষিক সভায় এ পুরুষ্কার প্রদান করা হয়। সভায় দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ ২০২০ এবং বংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার ২০২০; একাডেমি পরিচালিত সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০২০, কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০২০, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২০ প্রদান করা হয়। বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ ২০২০’প্রাপ্তরা হচ্ছেন : ১. ডা. সারওয়ার আলী (মুক্তিযুদ্ধ), ২. নুরুল ইসলাম নাহিদ (শিক্ষা), ৩. নুহ—উল—আলম লেনিন (সমাজদর্শন ও সাহিত্য), ৪. অধ্যাপক ডা. এ কে আজাদ খান (চিকিৎসাসেবা), ৫. লিয়াকত আলী লাকী (সংস্কৃতি), ৬. জুয়েল আইচ (জাদুশিল্প) এবং ৭. মনজুরুল আহসান বুলবুল (সাংবাদিকতা)। শিল্পী সাধন ঘোষ বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার—২০২০; প্রাবন্ধিক রফিক কায়সার সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার—২০২০; শিশুসাহিত্যিক শাহরিয়ার কবির কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার—২০২০; এবং প্রাবন্ধিক জুলফিকার মতিন সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার—২০২০—এ ভূষিত হয়েছেন।

কবি জুলফিকার মতিন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের রামগাতি গ্রামে সন্তান। কবি-প্রাবন্ধিক জুলফিকার মতিনের সাহিত্য জগতে আগমন ষাটের দশকে। মুক্তিযুদ্ধউত্তর সময়ে ১৯৭২ সালে প্রথম কবিতার বই 'স্বৈরিণী স্বদেশ তুই' লিখেই আলোচিত হন তিনি। তার মননশীল প্রবন্ধ গ্রন্থ 'কবিতার দেশে', 'বাংলাদেশের সাহিত্য :বিনাশী সময় অবিনাশী কাল', 'সমাজ ও সাহিত্য :আধুনিকতা অর্জনের ধারা', 'বাঙালী মুসলমান ও তার মন' ইত্যাদি তাকে তার সমসাময়িক লেখকদের চেয়ে অনন্য করে তুলেছে। মুক্তিযুদ্ধের সময় তিনি দেশের মধ্যেই সিরাজগঞ্জের বেলকুচিতে গেরিলা দলের সঙ্গে সম্পৃক্ত থেকে 'বাংলার মুখ' নামে একটি পত্রিকা সম্পাদনা করেন।

রবীন্দ্র পুরস্কার—এর অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা; সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার—এর অর্থমূল্য এক লক্ষ টাকা; কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার—এর অর্থমূল্য এক লক্ষ টাকা; এবং সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার—এর অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা। পুরস্কার ও ফেলোশিপপ্রাপ্ত গুণীজণ এবং তাঁদের প্রতিনিধিদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা—স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান এবং মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৭-১২-২০২০ ০৩:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 590 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com