শিরোনামঃ
দিলীপ গৌর ২৬-১২-২০২০ ০৭:০৭ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : আগামীকাল ২৮ ডিসেম্বর সোমবার শাহজাদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হলেও অবিশ্বাস্য হলেও সত্য যে, গতকাল শনিবার বিকেলে পর্যন্ত বিএনপির প্রার্থীর কোন প্রচার-প্রচারণা এমনকি পোষ্টার লক্ষ্য করা যায় নি। ইতোমধ্যেই বিএনপির নেতাকর্মীরা কৌশলে গা ঢাকা দিয়েছে। বিএনপির ধানের শীষের প্রার্থী মাহমুদুল হাসান সজল তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির নেতাকর্মীরা জানান, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর পরিবেশ নেই। অন্যদিকে বিএনপির প্রার্থী মাহমুদুল হাসান সজলের সমর্থকরা অভিযোগ করেন, ধানের শীষের পোষ্টার লাগানো সাথে সাথেই ছিড়ে ফেলা হচ্ছে। এমনকি সামাজিক যোগযোগ মাধ্যম ফেইসবুকেও তার কোন প্রচারণা লক্ষ্য করা যায়নি।
শাহজাদপুর পৌরসভায় মোট মেয়র পদে আওয়ামীলীগের মনির আক্তার খান তরু লোদী (নৌকা), বিএনপির মাহমুদুল হাসান সজল (ধানের শীষ), জাতীয় পার্টির মোক্তার হোসেন (লাঙ্গল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র খন্দকার ইমরান (হাত পাখা) মনোনয় জমা দিলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ খন্দকার ইমরান হোসেন এর হাত পাখা ও জাতীয় পার্টির মোক্তার হোসেন লাঙ্গল এর প্রচার-প্রচারণা থাকলেও অদ্যবধি পর্যন্ত বিএনপির কোন প্রচার-প্রচারণা লক্ষ্য করা যায়নি।
এদিকে প্রধানমন্ত্রীর পরিবারের ঘনিষ্টজন মনির আক্তার খান তরু লোদীর মাঠ পূর্ব থেকেই ফাঁকা রয়েছে। এ তরুণ নেতা মেয়র প্রার্থী হওয়ায় সাধারণ মানুষের চিন্তা ধারণা পাল্টে গেছে। প্রথম থেকেই মানুষ উৎসাহ উদ্দিপনায় ফেটে পড়ে। মেয়র প্রার্থী এলাকায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী শো-ডাউন করেছে। মেয়র প্রার্থী তরু লোদী জানান, আমি বঙ্গবন্ধু পরিবারের লোক। আমার চাওয়া-পাওয়ার কিছু নাই। আমি শাহজাদপুরকে একটি সুন্দর শহর, মাদকমুক্ত ও জবাবদিহিতা মুলক পৌরসভা গড়ে তোলব।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com