উল্লাপাড়ায় শীতার্তদের মাঝে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের কম্বল বিতরণ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৬-১২-২০২০ ০৫:৪৭ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় শীতার্তদের মাঝে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের কম্বল বিতরণ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শনিবার উল্লাপাড়ার তিনটি ইউনিয়নে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সিরাজগঞ্জ সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন পূর্ণিমাগাতী, লাহিড়ী মোহনপুর ও কয়ড়া ইউনিয়নে ৩ শতাধিক কম্বল বিতরণ করে। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূর্ণিমাগাতী ইউপি চেয়ারম্যান আল আমিন হোসেন, লাহিড়ী মোহনপুরের ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মক্কা, কয়ড়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, সেফ দ্যা ফিউচার ফাউন্ডেশনের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি হাবিবুর রহমান ইমন, সাধারন সম্পাদক অলি উল্লাহ মীর, তথ্য গবেষনা সম্পাদক আরিফ হোসেনসহ ফাউন্ডেশনের উল্লাপাড়া উপজেলা শাখার সদস্যবৃন্দ।
ফাউন্ডেশনের সভাপতি আবুল কালাম আজাদ কম্বল বিতরণ অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদেরকে জানান, চলতি সপ্তাহে তারা সিরাজগঞ্জ জেলায় আরো ২ হাজার কম্বল বিতরণ করবেন।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৬-১২-২০২০ ০৫:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 627 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ