আগামীকাল ৯৫ ফাউ‌ন্ডেশন'র বৃত্তি প্রদান
২৪ এপ্রিল, ২০২৬ ০৫:৩৯ পূর্বাহ্ন

  

আগামীকাল ৯৫ ফাউ‌ন্ডেশন'র বৃত্তি প্রদান

আব্দুল জলিল
২৫-১২-২০২০ ০৭:২৭ অপরাহ্ন
আগামীকাল ৯৫ ফাউ‌ন্ডেশন'র বৃত্তি প্রদান
কাজিপুর প্রতিনিধিঃ কাজিপুরের অন্যতম সামাজিক সংগঠন ৯৫ ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বৃত্তি- ২০২০ প্রদান করা হবে। কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার (২৬ ডিসেম্বর) বেলা এগারোটায় এই বৃত্তি প্রদান কার্যক্রম শুরু হবে। এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠ‌নের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ আল- নোমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। জানা যায়, মোট ১৫৩ জন কৃ‌তি শিক্ষার্থী ও বেস্ট স্কুল পুরুস্কার দেয়া হ‌বে। মোট বৃ‌ত্তির প‌রিমান (টাকায়) ২ লক্ষ ৩০ হাজার টাকা। ট‌্যা‌লেন্টপুল প্রাপ্ত ১০ জন বা‌র্ষিক ৬ হাজার ক‌রে, সাধারণ গ্রেডে প্রাপ্ত ৩৫ জন বা‌র্ষিক ৪ হাজার ৮ শত টাকা ক‌রে পাবে এবং বি‌শেষ কৃ‌তি সন্মাননা পাবেন ১০৫ জন। এছাড়া মোহাম্মদ না‌সিম-আ‌মিরুল ইসলাম গ‌নিত স্কলার এ্যাওয়ার্ড প্রাপ্ত তিনজন এক কালীন ১৫ শত টাকা ক‌রে পা‌বেন।

আব্দুল জলিল ২৫-১২-২০২০ ০৭:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 372 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com