শাহজাদপুরে লুটের মালামাল সহ ২ ডাকাত গ্রেপ্তার
২৪ এপ্রিল, ২০২৬ ০৩:২৯ অপরাহ্ন

  

শাহজাদপুরে লুটের মালামাল সহ ২ ডাকাত গ্রেপ্তার

দিলীপ গৌর
২৫-১২-২০২০ ০৬:৫২ অপরাহ্ন
শাহজাদপুরে লুটের মালামাল সহ ২ ডাকাত গ্রেপ্তার

শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে আলাদা আলাদা অভিযানে ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতি করা স্বর্ণালঙ্কার ও নগদ ১৪ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়েছে। আজ ২৫ ডিসেম্বর শুক্রবার দুপুরে শাহজাদপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন- শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান ও উপ-পরিদর্শক মেহেদী হাসান। প্রেস ব্রিফিংয়ে আটককৃত ডাকাত সদস্য কুদ্দুস ও উদ্ধারকৃত মালামাল সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়। ব্রিফিংকালে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ১১ ডিসেম্বর শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুদিবাড়ি গ্রামের আলাউদ্দিনের বাড়িতে দুর্র্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাত দলের সদস্যরা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। পরে শাহজাদপুর থানায় অভিযোগ দিলে তথ্য প্রযুক্তি সহযোগীতায়, এএসপি হাসিবুল ইসলামের দিকনির্দেশনায় ও ওসি শাহিদ মাহমুদ খানের তত্বাবধানে গত ২৩ ডিসেম্বর শাহজাদপুর থানার উপ-পরিদর্শক এসআই খলিলুর রহমান, এসআই কাঞ্চন কুমার, এএসআই মেহেদী হাসান ও সঙ্গীয় ফোর্স কৃষকের ছদ্দবেশে উপজেলার সোনাতনী ইউনিয়নের বড় চামতারা  গ্রামে অভিযান চালিয়ে ছোট চামতারা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে পাশান মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

২৪ ডিসেম্বর তাকে শাহজাদপুর আদালতে উপস্থিত করা হলে ধৃত পাশান মোল্লা এই ডাকাতির ঘটনায় জড়িত আরো ৩ জনের নাম উল্লেখ করে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেয়। তার দেয়া তথ্য অনুযায়ী ২৪ ডিসেম্বর রাতে উপরে উল্লেখিত পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে সোনাতনী ইউনিয়নের বানতিয়ার চরের ট্যাংড়াপাড়া গ্রাম থেকে আলাউদ্দিনের ছেলে কুদ্দুসকে ডাকাতির মালামাল সহ গ্রেপ্তার করে।

শাহজাদপুর সার্কেলের এএসপি হাসিবুল ইসলাম আরো জানান, আমরা আশা করছি এই ডাকাত চক্রের বাকী সদস্যদেরও খুব দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হবো।


দিলীপ গৌর ২৫-১২-২০২০ ০৬:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 367 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com