বেলকুচিতে নব্বই দশকের ছাত্রলীগ নেতাদের বিশেষ পূর্ণমিলনী ও মতবিনিয় অনুষ্ঠিত (ভিডিও সহ) জহুরুল ইসলাম:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের শতবর্ষ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নব্বই দশকের ছাত্রলীগ নেতাদের পূর্ণমিলনী ও মতবিনিয় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকালে বেলকুচি সরকারী কলেজের অনার্স ভবনে নব্বই দশকের ছাত্র নেতাদের আয়োজনে আলহাজ আলীর সঞ্চালনায় ও সাবেক ভিপি আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ছাত্রলীগের তিনবারের সভাপতি চাঁন মিয়া সরকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, টেষ্টাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক ভিপি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রাশেদুল ইসলাম সেরাজ, জাহিদুর রহমান জাহিদ, নাজমুল ইসলাম, শ্রী বৈদ্যনাথ সাহা, রেজাউল করিম রেজা, সাবেক ভিপি মীর সেরাজুল ইসলাম, সাবেক জিএস সেলিম রেজা, ছাত্রনেতা আব্দুল্লাহ উজ্জল, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, সাবেক যুবলীগের যুগ্ন-আহব্বায়ক ফারুক সরকারসহ বেলকুচি উপজেলার সাবেক নব্বই দশকের স্বৈরাচার পতন আন্দোলন এবং নব্বই দশকের ছাত্রলীগেরর নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৫-১২-২০২০ ০৭:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 510 বার দেখা হয়েছে।