শাহজাদপুরে নৌকার সমর্থনে বিশাল শো-ডাউন
২১ আগস্ট, ২০২৬ ০৭:৫৬ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে নৌকার সমর্থনে বিশাল শো-ডাউন

দিলীপ গৌর
২৫-১২-২০২০ ০৫:৫০ অপরাহ্ন
শাহজাদপুরে নৌকার সমর্থনে বিশাল শো-ডাউন

শাহজাদপুর প্রতিনিধি : আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য শাহজাদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মিছিল, মিটিং ও শো-ডাউন তুঙ্গে উঠেছে। আজ ২৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মনির আক্তার খান তরু লোদীর নৌকা প্রতীকের সমর্থনে বিশাল শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৯ টি ওয়ার্ডের হাজার হাজার মানুষ এ মিছিলে অংশ নেয়।

এদিন দুপুর থেকে নৌকার সমর্থনে ব্যানার, মাইক ও বাদ্যযন্ত্র নিয়ে পৌরসভার ২৫ টি কেন্দ্র কমিটি ও ৯ টি ওয়ার্ডের বিভিন্ন কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলরদের পক্ষ থেকে পৃথক পৃথক মিছিল এসে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় সংলগ্ন কাপড় হাট ময়দানে সমবেত হয়। এক পর্যায়ে গোটা পৌর এলাকা নৌকার মিছিলের নগরীতে পরিণত হয়।

মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মেয়র পদপ্রার্থী মনির আক্তার খান তরু লোদী, উপজেলা আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, শামছুল আলম, আমিরুল ইসলাম শাহু, আনু লোদী প্রমুখ। পরে কাপড় হাট ময়দান থেকে  নৌকার সমর্থনে এক বিশাল মিছিল বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

 


দিলীপ গৌর ২৫-১২-২০২০ ০৫:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 316 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com