বেলকুচি ইউএনও'র হস্থক্ষেপে স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ
২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০৬ অপরাহ্ন

  

বেলকুচি ইউএনও'র হস্থক্ষেপে স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৫-১২-২০২০ ০৫:৫০ অপরাহ্ন
বেলকুচি ইউএনও'র হস্থক্ষেপে স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার দেলুয়া এলাকায় এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি অষ্টম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করলেন। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে পৌরসভার দেলুয়া এলাকায় কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন। তখন কনের বাড়ীতে অষ্টম শ্রেণীর ছাত্রী (১৪) এর সাথে রায়গঞ্জ উপজেলার হাটপাংগাসী গ্রামের নির্মাণ শ্রমিক (২৩) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী। ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে কনের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং কনের পিতাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন ও তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পেশকার মোঃ হাফিজ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৫-১২-২০২০ ০৫:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 599 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com