তাড়াশে অসহায় মানুষের মাঝে ছাগল বিতরণ
২৮ মে, ২০২৬ ০৯:১২ অপরাহ্ন

  

তাড়াশে অসহায় মানুষের মাঝে ছাগল বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
২৫-১২-২০২০ ০৪:২৭ অপরাহ্ন
তাড়াশে অসহায় মানুষের মাঝে ছাগল বিতরণ
এম এ মাজিদ : সিরাজগঞ্জের তাড়াশে আয়বৃদ্ধি মূলক কর্মকা সুদমুক্ত শর্তযুক্ত ঋণ ১ম পর্যায়ে অসহায় নারী-পুরুষ ও শিক্ষার্থীদের মাঝে ২৫ টি ছাগল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৫ডিসেম্বর) সকালে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে ভিলেজ ভিশন’র আয়োজনে ভিলেজ ভিশনের আয়োজনে ২৫ টি পরিবারের মাঝে ১টি করে ছাগল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নিবার্হী অফিসার মো: মেজবাউল করিম। ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন, সংগঠনের সহ-সভাপতি মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর খন্দকার, কোষাধ্যাক্ষ মোঃ মাসুদ রানা মিলন, প্রচার সম্পাদক নাজমুল হক মেহেদী, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা: জেসমিন খাতুন এবং ক্রিয়া বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল খালেক প্রমূখ। উল্লেখ্য দীর্ঘদিন ধরে ভিলেজ ভিশন অত্র এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন।

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২৫-১২-২০২০ ০৪:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 328 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com