শিরোনামঃ
আব্দুল জলিল ২৪-১২-২০২০ ১১:৩১ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ ভূমি সেবা প্রত্যাশীদের সুষ্ঠু সেবা প্রদানের লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা ভূমি অফিসের আয়োজন করে 'আপনাদের এসিল্যান্ড' শিরোনামে গণশুনানীর। নিজ অফিস চত্বরের গোলঘরে বসে জমি সংক্রান্ত বিষয়ে বাদী-বিবাদীর কথা শুনে সমাধান দিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান কাজিপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম। তিনি জানান, এই সেবা পেতে কোন প্রকার লিখিত আবেদনের দরকার নেই। সপ্তাহের প্রতি বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এই সেবা প্রদান অব্যাহত থাকবে।’
শুনানীতে ভূমি সংক্রান্ত সেবা প্রত্যাশিদের মতামত, অভিযোগ, সুবিধা, অসুবিধা প্রভৃতি সরাসরি শুনে আইনানুযায়ী তাৎক্ষণিক প্রতিকার অথবা পরবর্তী করনীয় সম্পর্কে পরামর্শ প্রদান করা হচ্ছে।
গত বুধবার (২৩ ডিসেম্বর) খারিজ সংক্রান্ত সেবা নিতে আসা আব্দুর রহিম মিয়া জানান, কাগজপত্র দেইখা যারা বাধা দিছিলো তাগোর কথা শুইনা স্যার আমাগোরে কাজ করে দিলো।’ আরেক সেবা গ্রহিতা সমসের আলী জানান,‘ প্রতিবেশির সাথে আমাদের জমিজমা নিয়ে সমস্যা ছিল। গ্রামে বসে আমরা তার সমাধান পাইনি। আজকে এসিল্যান্ড স্যারের কাছে খুলে বলেছি। তিনি আমাদের সমস্যা সমাধান করে দেন।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com