জামতৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুকুল-এর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
২০ এপ্রিল, ২০২৬ ০৫:১০ অপরাহ্ন

  

জামতৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুকুল-এর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
২৪-১২-২০২০ ০৮:০৭ পূর্বাহ্ন
জামতৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুকুল-এর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
কামারখন্দ উপজেলার ৩নং জামতৈল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব মরহুম হাবিবুর রহমান মুকুল-এর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৭ সালের ২৪শে ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার নিজ গ্রাম কামারখন্দ উপজেলার টেংরাইল গ্রামে জানাজা শেষে দাফন করা হয়। মরহুম হাবিবুর রহমান মুকুল-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কামারখন্দ উপজেলা আওয়ামীলীগ গভীর শোক ও শ্রদ্ধার সাথে স্মরণ করেছে। এছাড়া তার নামে প্রতিষ্ঠিত "মুকুল চেয়ারম্যান ফাউন্ডেশন"-এর পক্ষ থেকে আগামী ২৬শে ডিসেম্বর ২০২০ইং তারিখে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কামারখন্দ উপজেলার চর টেংরাইল আদর্শ দাখিল মাদ্রাসা মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। সিরাজগঞ্জ-কামারখন্দ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবে মিল্লাত মুন্না এই চিকিৎসা সেবার উদ্ভোধন করবেন বলে মুকুল চেয়ারম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানা গেছে। জন-নন্দিত চেয়ারম্যান মরহুম হাবিবুর রহমান মুকুল জামতৈল ইউনিয়ন পরিষদে তার কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করেছেন।

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৪-১২-২০২০ ০৮:০৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 861 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com