ঘানি টেনে জীবিকা নির্বাহকারী বৃদ্ধ দম্পতিকে গরু উপহার দিলেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার। সয়াগোবিন্দ গ্রামে গরুর পরিবর্তে ঘানি টানছেন ষাটোর্ধ মগর আলী দম্পতি শিরোনামে বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশনে সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদটি জেলা পুলিশ সুপার জনাব হাসিবুল আলম, বিপিএম মহোদয়ের নজরে আসে। পরবর্তীতে তিনি আজ ২৩ ডিসেম্বর ২০২০ খ্রিঃ তারিখে পুলিশ সুপার কার্যালয়ের প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে বৃদ্ধ মগর আলী দম্পতিকে গরু উপহার দিয়েছেন।
এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোছাঃ ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মুহম্মদ ফোরকান সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), জনাব মোঃ শরাফত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), জনাব বাহাউদ্দিন ফারুকী, পিপিএম, অফিসার-ইনচার্জ, সিরাজগঞ্জ থানাসহ জেলার বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
গরু উপহার পেয়ে মগর আলী সিরাজগঞ্জ জেলা পুলিশসহ সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যদের ধন্যবাদ জানান।