তাড়াশ সদর ইউনিয়নে ভিজিডির চাল পেল ১৬০ পরিবার
২৪ এপ্রিল, ২০২৬ ০৩:১৪ অপরাহ্ন

  

তাড়াশ সদর ইউনিয়নে ভিজিডির চাল পেল ১৬০ পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৩-১২-২০২০ ১২:৪৬ অপরাহ্ন
তাড়াশ সদর ইউনিয়নে ভিজিডির চাল পেল ১৬০ পরিবার

আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়ন পরিষদে ভিজিডির চাল পেল ১৬০ জন গরীব ও দুস্থ পরিবার। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার তাড়াশ সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ১৬০ জন গরীব ও দুস্থ পরিবারের মাঝে ভিজিডির বরাদ্দকৃত ৩০ কেজি চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ করেন তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: বাবুল শেখ। চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার (ট্যাগ) মো: আব্দুল লতিফ, তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের সচিব নিমর্ল কুমার মাহাতো, ইউপি সদস্য সোলায়মান আলী, আক্তার হোসেন ও উষা রানী প্রমুখ। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ বলেন, ভিজিডির কার্ডধারী ১৬০ জন গরীব ও দুস্থ পরিবারের মাঝে ডিসেম্বর মাসের বরাদ্দকৃত ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৩-১২-২০২০ ১২:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 350 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com