বেলকুচি পৌর নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থীসহ ৩ কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২২-১২-২০২০ ০৭:৩০ অপরাহ্ন
|
|
বেলকুচি পৌর নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থীসহ ৩ কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল
জহুরুল ইসলাম:
আসন্ন আগামী ১৬ই জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় ধাপে সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে রবিবার (২০ ডিসেম্বর) বিকাল ৫ টা পর্যন্ত বেলকুচি উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৩ জন মেয়র, পৌর ৯ টি ওয়ার্ডের ৪৩ জন সাধারণ কাউন্সিলর ও ১৬ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করেন।
মঙ্গলবার (২২ডিসেম্বর) দিনব্যাপী সিরাজগঞ্জ জেলা নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাছাই বাছাইয়ে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হাজী আলতাব হোসেন প্রামানিক ও ৩ জন কাউন্সিলরের মনোনয়ন পত্রে উল্লেখিত তথ্যাদি ত্রুটি থাকায় যাচাই-বাছাইয়ে বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এবিষয়ে বেলকুচি উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আশরাফুল হক জানান, বেলকুচি পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পার্থী আলতাফ হোসেন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল আওয়াল, ৬ নং ওয়ার্ডের সোলেমান মল্লিক এবং ৭নং ওয়ার্ডের মোন্নাফ মোল্লার মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে বাতিল করা হয়েছে। এদের মনোনয়ন পত্রে উল্লেখ্য বিষয়ের সাথে রিটার্নিং কর্মকর্তা কাছে যে সকল তথ্য রয়েছে তার মিল না থাকার কারণে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বাতিল করেন। তিনি আরও বলেন, যাদের মনোনয়ন পত্র যাছাই-বাছাইয়ে বাতিল হয়েছে তারা আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২২-১২-২০২০ ০৭:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 722 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ