শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২২-১২-২০২০ ০৬:০৫ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা থেকে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে পরিবেশবাদী সংগঠন ‘দি বার্ড সেফটি হাউস’র সদস্যরা। মঙ্গলবার (২২ডিসেম্বর) বিকেলে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের বিশ্বাস বাড়ী উওর পাড়া থেকে শকুনটি উদ্ধার করা হয়। এলাকাবাসী সুত্রে জানা যায়, বিশ্বাস বাড়ী উওর পাড়ার কাঁচা রাস্তায় আজ বিকেল ৩ টার দিকে শকুনটিকে হাটতে দেখে স্থানীয় দোকানদার মনিরুল।
শকুনটি উড়তে না পারায় মনিরুল শকুনটিকে ধরে বেঁধে রাখে। পরে বিষয়টা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ. এস. এম. জহির উদ্দিন আকন ও রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির শকুন আটকের বিষয়টা মোবাইল ফোনে মামুন বিশ্বাসকে জানান। পরে উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমানের সহযোগিতায় মামুন বিশ্বাস উদ্ধার করে। দি বার্ড সেফটি হাউসের সভাপতি মামুন বিশ্বাস বলেন, খবর পেয়ে বিকেল ৪ টার দিকে আমি ও আমার সহকর্মী সাইদুর রহমান শকুনটিকে উদ্ধার করে আমাদের হেফাজতে নিয়ে আসি। উদ্ধার করার সময় স্থানীয় লোকজন টাকার দামী করেন। তখন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান শকুনটি উদ্ধারের সার্বিক সহযোগিতা করেন।
তিনি আরও বলেন, শকুনটির নাম হিমালয়ী গৃধিনী। এটি ঘুরতে এসে অসুস্থ হয়ে পড়েছিল। এ সুযোগে স্থানীয় যুবক আটক করে। শকুনটি উদ্ধারের পর খাবার দেওয়া হয়েছে। সব ঠিক থাকলে আগামী শনিবার রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনাও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য সিরাজগঞ্জের সলংগা থেকে ১০ ডিসেম্বর বৃহস্পতিবার পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজ চরধুবিল থেকে আরেকটি হিমালয়ী গৃধিনী শকুন উদ্ধার করেন। ১৬ ডিসেম্বর হিমালয়ী গৃধিনী শকুনটি দিনাজপুর শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্রে হস্তান্তর করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com