শিরোনামঃ
দিলীপ গৌর ২২-১২-২০২০ ০৫:১৮ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা গ্রামে প্রতিবছরের ন্যায় এবারও শ্রী শ্রী কাত্যায়নী পূজা শুরু হয়েছে। পাড়কোলা পশ্চিমপাড়া সার্ব্বজনীন কাত্যায়নী পূজা দেখতে ভক্তদের ভীড় ছিলো দোখে পড়ার মত। আজ ২২ ডিসেম্বর মঙ্গলবার ছিলো মহা অষ্টমী। আগামীকাল ২৩ ডিসেম্বর বুধবার নবমী পূজা অনুষ্ঠিত হবে এবং রাতে ধুপতি নৃত্য অনুষ্ঠিত হবে।
মন্দির কমিটির সভাপতি গোকুল বাগচী ও গনেশ দেব জানান, প্রতিবছরই উৎসবের সহিত ৫ দিন ব্যাপী এ পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। দেশের বিভিন্ন স্থান থেকে এ পূজা দেখতে আসে। আগামী ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার দশমীর মাধ্যমে এ পূজা সমাপ্ত হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com