কামারখন্দে সিএনজির অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে পুলিশের অভিযান
২১ এপ্রিল, ২০২৬ ০১:০৫ পূর্বাহ্ন

  

কামারখন্দে সিএনজির অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে পুলিশের অভিযান

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
২১-১২-২০২০ ০৯:০২ অপরাহ্ন
কামারখন্দে সিএনজির অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে পুলিশের অভিযান
সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার জামতৈল-কড্ডা রাস্তায় যাত্রীদের কাছ থেকে সিএনজির অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে পুলিশের অভিযান হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীনুর কবির শাহীনের নেতৃত্বে অভিযান পরিচালনা হয়। এ সময় কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে, এম রাকিবুল হুদা উপস্থিত ছিলেন। কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির শাহীন জানান, কড্ডা জামতৈল রাস্তায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রাথমিক সত্যতা পেয়েছি। অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য সিএনজি চালকদের সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে এ ধরনের অভিযোগ থাকলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। উল্লেখ্য সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় কড্ডা থেকে জামতৈল পর্যন্ত রাস্তায় সিএনজি যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে এমন সংবাদ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়।

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ২১-১২-২০২০ ০৯:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 657 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com