শিরোনামঃ
দিলীপ গৌর ২১-১২-২০২০ ০৭:০৫ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরের বেলতৈল ইউনিয়নের সাতবাড়িয়া উত্তরপাড়া গ্রামে গভীররাতে বাড়ী থেকে ননদ -ভাবী উধাও হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। আজ ২১ ডিসেম্বর সোমবার সরজমিনে ঘুরে ও থানা সূত্রে জানা গেছে, গত ১৯ ডিসেম্বর শনিবার সাতবাড়িয়া গ্রামের আলাউদ্দিন সরকার স্বস্ত্রীক ছেলে নুরুন্নবী সরকারের বউ রাজিয়া সুলতানা জ্যোতি (১৭) এবং কলেজ পড়ুয়া কন্যা শারমীন আক্তার (১৭) কে রেখে তার শশুরবাড়ী উপজেলার চুলধরি গ্রামে যায়।
এ সুযোগে শনিবার গভীররাতে ননদ শারমিন ও ভাবী জ্যোতি স্বর্নালঙ্কার, ল্যাপটপ ও নগদ অর্থসহ মোট সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে যায়। গতকাল ২০ ডিসেম্বর রোববার দুপুরে আলাউদ্দিন ও তার স্ত্রী বাড়ী ফিরে ঘরের দরজা খোলা পায়। এরপর শারমিন ও ছেলে বউ জ্যোতির ব্যবহৃত ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিখোঁজ জ্যোতির স্বামী নুরুন্নবী জানান, শনিবার আমার বাবা ও মা নানার বাড়িতে যাওয়ার সুযোগে আমার স্ত্রী ও বোন নিরুদ্দেশ হয়েছে। নিরুদ্দেশ হওয়ার পিছনে কেউ জড়িত আছে কিনা জানা যাচ্ছে না। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি ডায়েরি করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com