শিরোনামঃ
দিলীপ গৌর ২১-১২-২০২০ ০৬:৩৯ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : আসন্ন ২৮ ডিসেম্বর শাহজাদপুর পৌরসভার নির্বাচনে চমক সৃষ্টি করেছেন ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ঋষি সম্প্রদায় নেতা শয়ন কুমার দাস। পানির বোতল মার্কার প্রার্থী শয়ন কুমার দাস নির্বাচিত হলে তিনি তার ওয়ার্ডসহ শাহজাদপুর পৌরসভাকে আধুনিক পৌরসভায় উন্নত করবে বলে তার ইচ্ছা প্রকাশ করেছেন।
শয়ন কুমার দাস বলেন, আমি ঋষি সম্প্রদায়ের নেতা, আমার মহল্লায়ই ৫/৬ শত ভোট। ৩ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা প্রায় ৪ হাজার। এজন্য আমাদের মহল্লার ৫/৬ শত ভোট অনেক গুরুত্বপূর্ণ। আমি যদি নির্বাচিত হই, তাহলে ৩ নং ওয়ার্ডকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, বাল্য বিবাহ মুক্ত করবো। আমি আমার মহল্লায় অনেক বছর যাবৎ নেতৃত্ব দিয়ে আসছি।
সেজন্য, কাউন্সিলর হিসেবেও সমাজসেবামূলক সকল কাজ করতে পারবো। পৌরসভার নাগরিক হওয়ার কারণে উন্নয়নমূলক এবং সমাজসেবামূলক কাজ সম্পর্কে আমার ধারণা আছে। তাই, ঋষি সম্প্রদায়ের লোক হিসেবে আমাকে সাধারণ মানুষ হিসেবে মূল্যায়ন না করে ভোটাররা যদি ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমি অবশ্যই তাদেরকে উন্নত সেবা দিতে পারবো। এদিকে, ৩ নং ওয়ার্ডে মোট ৬ জন কাউন্সিলর প্রার্থী হওয়ায় ভোটের পাল্লা শয়নের দিকে ভারি বলে অভিজ্ঞমহল মনে করছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com