উল্লাপাড়ায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা
২৪ এপ্রিল, ২০২৬ ০৫:৩৯ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২১-১২-২০২০ ০৪:৪২ অপরাহ্ন
উল্লাপাড়ায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া ফুলজোর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এ. কে. এম. মোফাজ্জল হোসেন নামে এক বালু ব্যবসায়ীকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার ( ১৯ ডিসেম্বর ) বিকালের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড দেওয়া হয়। এর আগে, উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের পূর্ব সাতবাড়িয় হতে অবৈধভাবে বালু উত্তোলন করে উক্ত বালু সোনতলা ব্রীজের নিকট অবৈধভাবে বিক্রয়ের সময় তাকে হাতে নাতে আটক করা হয় জেলা প্রশাসকের কার্যলয় থেকে রবিবার (২০ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের সলপ ইউনিয়নের সোনতলা ব্রীজের পাশে অভিযান চালানো হয়। অভিযানে চরসাতবাড়িয়ার ফুলজোর নদী থেকে অবৈধভাবে উত্তোলন করে সোনতলা ব্রীজের পাশে এক্সভেটর যন্ত্রে (ভেকু মেশিন) মাধ্যমে বালু ট্রাকে করে বিক্রি করছিলেন। এ ঘটনায় জড়িত থাকার দায়ে বালু ব্যবসায়ী এ. কে. এম. মোফাজ্জল হোসেনকে আটক করা হয় । পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় এবং তিন লক্ষ পঞ্চাশ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২১-১২-২০২০ ০৪:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 369 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com