শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২১-১২-২০২০ ০৩:৪৪ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি পৌর নির্বাচনে বিএনপি'র প্রার্থী হিসাবে হাজী আলতাব হোসেন প্রামানিক মনোনয়ন পত্র দাখিল করেছেন। সে বেলকুচি পৌর বিএনপি'র সাবেক যুগ্ন-আহব্বায়ক। রোববার (২০ ডিসেম্বর) বিকালে উপজলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আশরাফুল হকের কাছে বিএনপি'র নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি আব্দুস সামাদ সরকার, মজনু খান, উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ন-আহব্বায়ক রেজাউল করিম সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র জমা দেয়ার পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বেলকুচি পৌর বিএনপি'র সাবেক সহ-সভাপতি হাজী আলতাব হোসেন প্রামানিক বলেন, ইতি পূর্বে বর্তমান সরকার আমাদের ভোট দিতে দিচ্ছেনা। ঠিক মতো ভোট দিতে দিলে জনগন আমাকেই নির্বাচিত করবে। মানুষ আর এ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।আগামী ১৬ জানুয়ারি ব্যালটের মাধ্যমে প্রমান করবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com