শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২১-১২-২০২০ ০২:৩৬ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর ত্রান তহবীল থেকে হতদরিদ্র ও শীর্তাতদের মাঝে ১৭০ পিছ কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) সকালে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান বাবুল শেখের সভাপত্বিতে শীর্তাতদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মেজবাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: নুর মামুন, ইউপি সচিব নির্মল কুমার মাহাতো, ইউপি সদস্য মো: সোলায়মান আলী, মো: আক্তার হোসেন ও উষা রানী প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com