সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩, কাউন্সিলর পদে ১৩৯
২৪ এপ্রিল, ২০২৬ ০৯:১৫ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩, কাউন্সিলর পদে ১৩৯

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
২০-১২-২০২০ ০৯:৩৭ অপরাহ্ন
সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩, কাউন্সিলর পদে ১৩৯

আসন্ন ১৬ই জানুয়ারী ২০২১ইং তারিখে অনুষ্ঠিতব্য সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোট ৩ জন, সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর (মহিলা) পদে মোট ২৯জন এবং কাউন্সিলর (পুরুষ) পদে মোট ১০৭জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ রবিবার ২০শে ডিসেম্বর ২০২০ইং তারিখে সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আজিজার রহমান স্বাক্ষরিত এক নোটিশে সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্রের সর্বশেষ তথ্য জানানো হয়।

সংরক্ষিত (মহিলা) আসনের কাউন্সিলর পদে ১,২ ও ৩ নং ওয়ার্ডে প্রার্থী হয়েছেন মোট ৫জন। ৪,৫,৬ নং ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৭ জন। ৭,৮ ও ৯ নং সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ৭ জন, ১০,১১,১২ নং ওয়ার্ডে ৬জন এবং ১৩,১৪,১৫ নং ওয়ার্ডে মোট ৪ জন। এ নিয়ে সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ২৯জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

অপরদিকে ১নং সাধারন আসনের কাউন্সিলর পদে মোট ৭জন, ২নং আসনে ৯জন, ৩নং আসনে ৬জন, ৪নং আসনে ৬জন, ৫নং আসনে ৫জন, ৬নং আসনে ১২জন, ৭নং আসনে ১২জন, ৮নং আসনে ৫জন, ৯নং আসনে ৫জন, ১০নং আসনে ৮জন, ১১নং আসনে ৮জন, ১২নং আসনে ৭জন, ১৩নং আসনে ৪জন, ১৪নং আসনে ৬জন এবং ১৫নং আসনে ৭জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ নিয়ে সাধারন কাউন্সিলর হিসেবে মোট প্রার্থীর সংখ্যা ১০৭জন।

১৫০ বছরের পুরাতন সিরাজগঞ্জ পৌরসভার নির্বাচন দেখার জন্য মুখিয়ে আছে সিরাজগঞ্জবাসী।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২০-১২-২০২০ ০৯:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1023 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com