বেলকুচিতে আওয়ামীলীগের মনোনয়ন পত্র দাখিল করলেন আশানুর বিশ্বাস
২৪ এপ্রিল, ২০২৬ ০৬:২২ পূর্বাহ্ন

  

বেলকুচিতে আওয়ামীলীগের মনোনয়ন পত্র দাখিল করলেন আশানুর বিশ্বাস

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২০-১২-২০২০ ০৯:৩৭ অপরাহ্ন
বেলকুচিতে আওয়ামীলীগের মনোনয়ন পত্র দাখিল করলেন আশানুর বিশ্বাস
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বেগম আশানুর বিশ্বাস মনোনয়ন পত্র দাখিল করেছেন। রবিবার (২০ ডিসেম্বর) দুপুরে বেলকুচি উপজলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আশরাফুল হকের কাছে দলীয় নেতাদের সাথে নিয়ে তা দাখিল করেন। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউসুফজী খান, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, দলের নেতা আতাউর রহমান রতন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বর্তমান পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস বলেন, আমি শতভাগ নিবেদিত হয়ে পৌর মাতা হিসেবে মানুষের জন্য কাজ করেছি। রাস্তা-ঘাট, অবকাঠামো উনয়ন সহ যেকোন সমস্যায় দল-বল নির্বিশেষে আমাকে পাশে পেয়েছে পৌরবাসী। তাদের দাবীও ছিল আমার বাকি উনয়ন কাজ গুলো সমাপ্ত করতে নৌকার মাঝি হতে। মাননীয় প্রধানমন্ত্রী মানুষের চাওয়াকে প্রধান্য দিয়ে আমাকে দলের মনোনয়ন দিয়েছেন। আশা করছি আগামী ১৬ জানুয়ারী নির্বাচনে বিপুল ভোট দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকাকে বিজয়ী করবো ইনশাল্লাহ। আর এ নৌকা জয়ের আর্শিবাদ নিয়ে মানবতার কল্যাণে সাড়া জীবন নিবেদিত থাকবো বলে ওয়াদা করছি। এর আগে রবিবার সকালে বেগম আশানুর বিশ্বাস উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল হজরত খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) মাজার জিয়ারত করেন। এছাড়া জেলার তাঁত শিল্প সমৃদ্ধ আর আলোচিত বেলকুচি পৌর নির্বাচনে বিএনপি মনানীত প্রার্থী হাজী আলতাফ হোসন প্রামানিক ও আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত সাজ্জাদুল হক রেজা স্বত্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়া সংরক্ষিত নারী কমিশনার পদে ১৬ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন মনোনয়ন পত্র দাখিল করেন। বেলকুচি পৌরসভার এবারের নির্বাচনে মোট ভোটার ৫৩ হাজার ৩৪৬ জন, এর মধ্য মহিলা ভোটার ২৬,০৪৮ জন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২০-১২-২০২০ ০৯:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 828 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com