বেলকুচি পৌর নির্বাচনে রেজা'র স্বতন্ত্র মনোনয়ন পত্র দাখিল (ভিডিও সহ) জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি পৌর নির্বাচনে উপজেলা যুবলীগের সাবেক আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
রাববার (২০ ডিসেম্বর) দুপুরে বেলকুচি উপজলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আশরাফুল হকের কাছে সমর্থকদদের সাথে নিয়ে দাখিল করেন।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাজাহান আলী মাষ্টার, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান আলী প্রামানিক, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হবিবর রহমান হবি মন্ডল সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র জমা দেয়ার পরে সাংবাদিকদের সাথে আলাপকালে উপজেলা যুবলীগের সাবেক আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা বলেন, আমি মহামারি করোনা সহ যে কোন দূর্ভোগে সাধারণ তথা পৌর বাসী পাশে দারিয়েছি। এছাড়া যেকোন সমস্যায় দল-মত নির্বিশেষে আমাকে পাশে পেয়েছে পৌরবাসী। তাদের দাবীও ছিল আমাকে পৌরবাসীর সেবায় নিয়োজিত হতে মেয়র পদে নির্বাচন করতে। আমি মানুষের চাওয়াকে প্রধান্য দিয়ে নির্বাচন করতে মেয়র হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছি। আশা করছি আগামী ১৬ জানুয়ারী নির্বাচনে বিপুল ভোট দিয়ে পৌরবাসীর সেবা করতে বিজয়ী করবে ইনশাল্লাহ। আর জয়ের আর্শিবাদ নিয়ে মানবতার কল্যাণে সাড়া জীবন নিবেদিত থাকবো বলে ওয়াদা করছি।
এর আগে সাজ্জাদুল হক রেজা তার নিজ বাস ভবনে মিলাদ ও দোয়া মাহফিল করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২০-১২-২০২০ ০৯:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 591 বার দেখা হয়েছে।