বেলকুচি পৌর নির্বাচনে মেয়র পদে ৩ জনের মনোনয়নপত্র দাখিল (ভিডিও সহ)
২৪ এপ্রিল, ২০২৬ ০৬:২০ পূর্বাহ্ন

  

বেলকুচি পৌর নির্বাচনে মেয়র পদে ৩ জনের মনোনয়নপত্র দাখিল (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২০-১২-২০২০ ০৮:০০ অপরাহ্ন
বেলকুচি পৌর নির্বাচনে মেয়র পদে ৩ জনের মনোনয়নপত্র দাখিল (ভিডিও সহ)
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি পৌর নির্বাচনে ৩ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ২০ ডিসেম্বর (রবিবার) সকাল থেকে বিকেলে পাঁচটা পর্যন্ত জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী বেগম আশানূর বিশ্বাস, আওয়ামীলীগ থেকে মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুল হক রেজা ও বিএনপি’র হাজী আলতাব হোসেন প্রামানিক মনোনয়নপত্র জমা দিয়েছেন।   বেলকুচি উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচন অফিস সসুত্রে জানা যায়, বেলকুচি পৌর সভার ৫৩ হাজার ৩৪৬ ভোটার ৯ ওয়ার্ডের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন উপলক্ষে ৩ মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৬ জন ও সাধারণ কাউন্সিলর ৫০ জন মনোনয়ন ফরম উত্তলোন করে ছিলেন। আরও জানা যায়, আগামী ১৬ জানুয়ারি ৯ টি ওয়ার্ড নিয়ে বেলকুচি পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। 

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২০-১২-২০২০ ০৮:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 791 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com