উল্লাপাড়ায় মেয়র পদে ৫, কাউন্সিল ৬২ জনের মনোনয়নপত্র দাখিল
২৪ এপ্রিল, ২০২৬ ০৫:৩৭ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় মেয়র পদে ৫, কাউন্সিল ৬২ জনের মনোনয়নপত্র দাখিল

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২০-১২-২০২০ ০৬:৫৬ অপরাহ্ন
উল্লাপাড়ায় মেয়র পদে ৫, কাউন্সিল ৬২ জনের মনোনয়নপত্র দাখিল

উল্লাপাড়া প্রতিনিধিঃ রোববার (২০ ডিসেম্বর) সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে মোট ৫ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামিলীগ থেকে নৌকা প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন উল্লাপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মেয়র এসএম নজরুল ইসলাম । বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আজাদ হোসেন ।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মীর আরিফুর ইসলাম উজ্জ্বল । বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক মেয়র মোঃ বেলাল হোসেন । এছাড়াও স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামিলীগের আহবায়ক কমিটির সাবেক যুগ্ন আহবায়ক সাবেক (প্রয়াত) উপজেলা চেয়ারম্যানের ছোটভাই আরিফ বীন হাবিব। উল্লাপাড়া পৌরসভার ৯ টি ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সাধারণ কাউন্সিলর পুরুষ ৪৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ১৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রসঙ্গগতঃ নতুন বছরের জানুয়ারীর ১৬ তারিখে উল্লাপাড়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে ।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২০-১২-২০২০ ০৬:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 860 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com