সিরাজগঞ্জে “তালুকদার আই কেয়ার” উদ্ভোধন করলেন অভিনেতা জাহিদ হাসান
২৪ এপ্রিল, ২০২৬ ০৪:৪৪ অপরাহ্ন

  

সিরাজগঞ্জে “তালুকদার আই কেয়ার” উদ্ভোধন করলেন অভিনেতা জাহিদ হাসান

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
২০-১২-২০২০ ০৬:৪১ অপরাহ্ন
সিরাজগঞ্জে “তালুকদার আই কেয়ার” উদ্ভোধন করলেন অভিনেতা জাহিদ হাসান

 শনিবার ১৯শে ডিসেম্বর ২০২০ইং তারিখে সিরাজগঞ্জ সদরে চান্দআলী মোড়ের দক্ষিণে হোসেনপুরে উদ্ভোধন হলো “তালুকদার আই কেয়ার” চক্ষু সেবা কেন্দ্র। চলচ্চিত্র ও নাট্য অভিনেতা সিরাজগঞ্জের কৃতীসন্তান জাহিদ হাসান ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্ভোধন ঘোষনা করেন। চক্ষু বিশেষজ্ঞ ডাঃ ইউসুফ তালুকাদারের তত্ত্বাবধানে চালু হলো এই চক্ষু সেবা প্রতিষ্ঠান। অভিনেতা জাহিদ হাসান ডাঃ ইউসুফ তালুকদারের আপন ছোট ভাই। বিগত ৪০ বছর যাবৎ চোখের নানাবিধ সমস্যায় সেবা দিয়ে আসছেন সিরাজগঞ্জ শহরের সন্তান ডাঃ ইউসুফ তালুকদার। ডাঃ ইউসুফ তালুকদার সিরাজগঞ্জ বিএনএসবি চক্ষু হাসপাতালে প্রায় ৩০বছর চীফ কনসালটেন্ট ও ফেকো সার্জন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে সহকারী প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন।

তিনি দীর্ঘদিন তার বাহিরগোলা রোডের নিজ বাসায় রোগী দেখেছেন। পরবর্তীতে মুজিব সড়কে চেম্বার স্থানান্তর করেন । সর্বশেষ গতকাল শনিবার ডাঃ ইউসুফ তালকুদারের নিজস্ব জায়গায় সিরাজগঞ্জ শহরের হোসেনপুরে “তালুকদার আই কেয়ার” নামক চক্ষু সেবা কেন্দ্রটি চালু করেন। “তালুকদার আই কেয়ার” প্রতিদিন সকাল দশটা থেকে রাত্রী আটটা পর্যন্ত সেবা দিবে বলে জানা গেছে। রাত আটটার পর জরুরী অপারেশন কার্যক্রম পরিচালিত হবে।

সব ধরনের চিকিৎসা যন্ত্রপাতি ইতিমধ্যে বসানো হয়েছে। প্রতিষ্ঠানটিতে সেবা দিয়ে যাবেন “তালুকদার আই কেয়ার”এর ডিরেক্টর ডাঃ ইউসুফ তালুকদার এবং তার দুই ছেলে ঢাকাস্থ বাংলাদেশ আই হসপিটালে কর্মরত, তালুকদার আই কেয়ার এর সহকারী ডিরেক্টর ডাঃ হারুন বিন ইউসুফ ও ডাঃ এনামুল হাসান, জুনিয়র কনসালটেন্ট অব প্রফেসর এম এ মতিন বিএনএসবি চক্ষু হাসপাতাল, সহকারী ডিরেক্টর তালুকদার আই কেয়ার।

স্বল্প খরচে ভাল মানের সেবা দেবার প্রতিশ্রুতিতে নতুনভাবে গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গের মানুষের কাছে এক আস্থার নাম ডাঃ ইউসুফ তালুকদার।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২০-১২-২০২০ ০৬:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1150 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com